ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার

ads

রাজধানীর বেশ কিছু এলাকায় সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন ও অপসারণ প্রকল্পের কারণে সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় দুই ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মহাখালী বাস টার্মিনাল হতে মগবাজার রেলক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পোড় পর্যন্ত এবং বিজয় স্মরণি ব্রিজের উত্তর পাশ পর্যন্ত) গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


এছাড়া নাখালপাড়া এলাকার সমগ্র পূর্ব নাখালপাড়া, নাখালপাড়া রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া এবং এর আশেপাশের এলাকার শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক ও আবাসিক শ্রেণির সব প্রকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ads
ads
ads

Our Facebook Page